📺 চ্যানেল: দেশ বাংলা টিভি
🗓️ তারিখ: শনিবার, ১১ অক্টোবর ২০২৫।
নীলফামারীর উত্তরা ইপিজেডে অবস্থিত ভেনচুরা প্রোডাক্ট ফ্যাক্টরি বিডি লিমিটেডের শ্রমিকরা আজ সকাল থেকে মূল গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। শ্রমিকরা জানিয়েছেন, দীর্ঘদিনের ২১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।
![]() |
| 🔷প্রকাশক/সম্পাদকঃ শাহ্ মোঃ ফজলেরাব্বী পল্লব |
দাবিগুলোর মধ্যে রয়েছে—বেতন বৃদ্ধি, ওভারটাইম ভাতা নিশ্চিতকরণ, শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ছুটির দিনে কাজের সঠিক পারিশ্রমিক প্রদান এবং নারী শ্রমিকদের জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
অবস্থান কর্মসূচির ফলে কারখানার স্বাভাবিক কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যাহত হয়। শ্রমিকদের দাবির বিষয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইপিজেড প্রশাসন।
এদিকে, শ্রমিকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
.jpg)
0 Comments