![]() |
| প্রকাশিত:সোমবার,২২ সেপ্টেম্বর ২০২৫। |
সৈয়দপুর-কিশোরগঞ্জ আসনে আসন্ন নির্বাচনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী আব্দুল মুনতাকিম এর প্রচারণা এখন নতুন মাত্রা পেয়েছে। তিনি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করে, গ্রামে-গ্রামে, মহল্লায়-মহল্লায় গিয়ে ভোটারদের সমর্থন অর্জন করছেন।
আব্দুল মুনতাকিম তার নির্বানী প্রচারণায় বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন—
✔ সুশাসন প্রতিষ্ঠা,
✔ দুর্নীতি রোধ,
✔ শিক্ষাক্ষেত্রে উন্নয়ন,
✔ কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা,
✔ এবং স্বাস্থ্যসেবায় জনগণের সহজপ্রাপ্যতা।
প্রচারণাকালে তিনি বলেছেন—‘জনগণই আমার শক্তি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জয়ী হলে এই আসনকে উন্নয়নের মডেল আসনে পরিণত করব।’
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুল মুনতাকিমকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং কৃষক সমাজ তার কর্মসূচিকে স্বাগত জানাচ্ছে।
জনপ্রতিনিধি হিসেবে সৎ, আদর্শবান এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছেন তিনি। ফলে নির্বাচনী মাঠে তার প্রচারণা দিন দিন আরও গতি পাচ্ছে।


0 Comments