প্রকাশিতঃ সোমবার,২২ সেপ্টেম্বর ২০২৫।
 |
| জেলা প্রতিনিধিঃ শাহ্ মোঃ ফজলেরাব্বী পল্লব |
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত অপরিচিত ব্যক্তির সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন।পরে রুপান্তর যুব সংঘের সার্বিক তত্ত্বাবধানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনের মাধ্যমে তার শরীরের অভ্যন্তরীণ জটিলতা নিরসন করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার হাতে স্যালাইন চলছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এখনও তার নাম-পরিচয় জানা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সুস্থ হয়ে উঠলে হয়তো তিনি নিজের পরিচয় জানাতে পারবেন। তবে আপাতত তাকে ঘিরে রুপান্তর যুব সংঘের সার্বিক তত্ত্বাবধানে মানবিক সহমর্মিতা দেখা যাচ্ছে।
0 Comments