🔷প্রকাশক/সম্পাদকঃ শাহ্ মোঃ ফজলেরাব্বী পল্লব
📺 চ্যানেল: দেশ বাংলা টিভি
🗓️ তারিখ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫।
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া এলাকার ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে। উপজেলার দুই প্রতিভাবান ফুটবল খেলোয়াড় সোহাগ ও রিফাত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজিত অনূর্ধ্ব-১৭ জেলা ফুটবল দলে নির্বাচিত হয়েছেন।
দলের চূড়ান্ত তালিকায় স্থান পাওয়ার আগে তারা সফলভাবে বয়স যাচাই-বাছাই ও মেডিকেল টেস্টে উত্তীর্ণ হন, যা প্রতিযোগিতায় অংশগ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ।
তাদের এই সাফল্যে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে গেছে। অনেকে আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে তারা জাতীয় পর্যায়ে খেলে নীলফামারী ও কিশোরগঞ্জের নাম আরও উজ্জ্বল করবেন।
স্থানীয় ক্রীড়া সংগঠকরা জানিয়েছেন, নিয়মিত অনুশীলন ও পরিশ্রমের ফল হিসেবেই তারা আজ এই জায়গায় পৌঁছেছেন। তরুণ এই দুই ফুটবলারের সাফল্য অন্যদেরও অনুপ্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন অনেকে।
DESH BANGLA TV পরিবারের পক্ষ থেকে কৃতি দুই ফুটবলার সোহাগ ও রিফাতকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
0 Comments