Header Ads Widget

Responsive Advertisement

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে জাতীয় ছাত্র সমাজের সৌজন্য সাক্ষাৎ

🔷প্রকাশক/সম্পাদকঃ শাহ্‌ মোঃ ফজলেরাব্বী পল্লব 📺 চ্যানেল: দেশ বাংলা টিভি 🗓️ তারিখ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে জাতীয় ছাত্র সমাজের সৌজন্য সাক্ষাৎ।
আসন্ন ১১ই অক্টোবর রোজ শনিবার সকাল ১০টায় জাতীয় ছাত্র সমাজের নবগঠিত বিভাগীয় কমিটির মতবিনিময় সভা এবং দুপুর ২টায় জাতীয় পার্টি আয়োজিত কর্মীসভা সফল করার লক্ষ্যে আজ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদের এমপি মহোদয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপচারিতায় মিলিত হন। আলাপচারিতায় আসন্ন কর্মসূচিগুলোকে সাফল্যমণ্ডিত করতে ছাত্র সমাজের সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। চেয়ারম্যান মহোদয় জাতীয় ছাত্র সমাজের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “জাতীয় পার্টির ভবিষ্যৎ নির্ভর করে তরুণদের দায়িত্বশীল অংশগ্রহণের ওপর।” সভায় উপস্থিত ছাত্র সমাজের নেতৃবৃন্দ দলীয় কর্মসূচি সফল করতে সর্বাত্মক সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

Post a Comment

0 Comments