📺 চ্যানেল: দেশ বাংলা টিভি
🗓️ তারিখ: শনিবার, ১২ অক্টোবর ২০২৫।
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও চিন্তাবিদ ড. জাকির নায়েক। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
![]() |
| প্রকাশক/সম্পাদকঃ শাহ্ মোঃ ফজলেরাব্বী পল্লব |
বিশ্বজুড়ে ইসলাম সম্পর্কে যুক্তিনির্ভর বক্তব্য ও শান্তিপূর্ণ দাওয়াতের জন্য পরিচিত এই দাঈর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আলোচনা শুরু হয়েছে।
ড. জাকির নায়েক ইসলাম ও আধুনিক বিজ্ঞানের সমন্বয়, মানবতার বার্তা এবং ধর্মীয় সহনশীলতা নিয়ে তার বক্তৃতায় আলোকপাত করে থাকেন। তার বক্তৃতাগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে কোটি কোটি মানুষ অনুসরণ করেন।
এদিকে, তার এই সফর উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রস্তুতি শুরু হয়েছে। অনেকে আশা করছেন, এই সফর বাংলাদেশের ইসলামী চিন্তাধারার বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।

0 Comments