নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার খোকার বাজারে শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সামাজিক সংগঠন রূপান্তর যুব সংঘ—খোকার বাজার এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
আজ শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে খোকার বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। কর্মসূচিতে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
![]() |
| প্রকাশক/সম্পাদকঃশাহ্ মোঃ ফজলেরাব্বী পল্লব |
আয়োজকরা বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করাই এ বিক্ষোভের মূল লক্ষ্য। তারা সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেনঃ রুপান্তর যুব সংঘের উপদেষ্টা- শাহ্ মোঃ ফজলেরাব্বী পল্লব, জাহাঙ্গীর আলম,ডাঃ খোকনুজ্জামান খোকন ও সিনিয়র সভাপতি মেজবাউল ইসলাম বাবুসহ অনেকে।
এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বলে জানা গেছে।
.jpg)
0 Comments