Header Ads Widget

Responsive Advertisement

কিশোরগঞ্জে মোটরসাইকেল–ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

 কিশোরগঞ্জে মোটরসাইকেল–ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

🔷প্রকাশক/সম্পাদকঃ শাহ্‌ মোঃ ফজলেরাব্বী পল্লব 

📺 চ্যানেল: দেশ বাংলা টিভি

🗓️ তারিখ: রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫।

সময়ঃ ১০:৩০

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ উপজেলার খেতুর বাজার সংলগ্ন ফাঁকা রাস্তায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোস্তাকিম (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।



স্থানীয় সূত্রে জানা যায়, টেংগনমারী থেকে কিশোরগঞ্জগামী একটি মোটরসাইকেল এবং কিশোরগঞ্জ থেকে টেংগনমারীগামী একটি ভ্যানের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ভ্যানচালক মোস্তাকিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


নিহত মোস্তাকিম পেশায় ভ্যানচালক ছিলেন। দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।


এ ঘটনায় মোটরসাইকেল চালক সাইয়াদুল ইসলাম (শিক্ষক, কালিকাপুর প্রতিবন্ধী স্কুল) আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments