🔷প্রকাশক/সম্পাদকঃ শাহ্ মোঃ ফজলেরাব্বী পল্লব
📅 সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
📍 নীলফামারী প্রতিনিধি
কিশোরগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে শতাধিক পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত ও ফসলি জমি প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
আজ সোমবার সকালে জেলা প্রশাসক স্বশরীরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের হাতে ত্রাণসামগ্রী ও নগদ সহায়তা তুলে দেন। জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে এবং পুনর্বাসনের জন্য বিশেষ তহবিল থেকে সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও স্বেচ্ছাসেবীরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জেলা প্রশাসনের এমন উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
0 Comments