Header Ads Widget

Responsive Advertisement

নীলফামারীর কচুকাটায় নদীতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

🔷প্রকাশক/সম্পাদকঃ শাহ্‌ মোঃ ফজলেরাব্বী পল্লব 📺 চ্যানেল: দেশ বাংলা টিভি 🗓️ তারিখ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫।
🕯️ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 🕯️ নীলফামারীর কচুকাটায় নদীতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু নীলফামারী প্রতিনিধি ॥ নীলফামারীর কচুকাটা ইউনিয়নের চারালকাটা নদীতে গোসল করতে নেমে মামাতো ও ফুফাতো দুই ভাইয়ের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে। নিহতরা স্থানীয় চারালকাটা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। পরে চারালকাটা নদীর পাড়ে তল্লাশি চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে কচুকাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিশুদের মৃত্যুতে শোকাহত পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। স্থানীয়রা জানান, “দু’জনই ছিলো খুব চঞ্চল ও হাসিখুশি। এমন অকাল মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।” আল্লাহ তায়ালা যেন দুই শিশুকে জান্নাত নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন— আমিন। 📍 সূত্র: দেশ বাংলা টিভি নিউজ ডেস্ক

Post a Comment

0 Comments