# **রুপান্তর যুব সংঘের উদ্যোগে অসুস্থ মহিলাকে হুইলচেয়ার প্রদান**
**নিজস্ব প্রতিবেদক:শাহ্ মোঃ ফজলেরাব্বী পল্লব
মানবতার সেবায় আরেকটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে **রুপান্তর যুব সংঘ**। সংগঠনটির উদ্যোগে এবং রুপান্তর যুব সংঘ-**খোকার বাজার ক্লাবের সার্বিক সহযোগিতায়** একজন অসুস্থ ও অসহায় মহিলার হাতে একটি হুইলচেয়ার তুলে দেওয়া হয়েছে।
হুইলচেয়ার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুপান্তর যুব সংঘ-খোকার বাজার ক্লাবের সদস্যবৃন্দ। তারা জানান, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। এই হুইলচেয়ারটি অসুস্থ মহিলার চলাচলে সহায়ক হবে এবং তার দৈনন্দিন জীবনকে কিছুটা হলেও সহজ করে তুলবে।
রুপান্তর যুব সংঘ একটি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যা দীর্ঘদিন ধরে সমাজের অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।


0 Comments