![]() |
| প্রকাশিত:মঙ্গলবার,২৩ সেপ্টেম্বর ২০২৫। |
দল করলে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে মহান আল্লাহ বলতেন “দলের পতাকার নিচে জান্নাত”।
কিন্তু আল্লাহ ও তাঁর রাসূল ﷺ আমাদের শিখিয়েছেন— “জান্নাত আছে মায়ের পায়ের নিচে।”
অর্থাৎ জান্নাত কোনো রাজনৈতিক দল, সংগঠন বা গোষ্ঠীর সাথে বাঁধা নয়। জান্নাত বাঁধা আছে আপনার নিজের ঘরে—আপনার মা-বাবার খেদমতের সাথে।
রাজনীতি, দল বা সংগঠন এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু মা-বাবার দোয়া থাকবে আপনার জীবনের সবচেয়ে বড় মূলধন। তাই দলকে অন্ধভাবে গুরুত্ব না দিয়ে আগে নিজের মা-বাবার সেবা করুন, তাদের খুশি করুন।
কারণ দলের নেতা আপনাকে জান্নাত দিতে পারবে না, কিন্তু মায়ের চোখের পানি আপনাকে দুনিয়া ও আখেরাতে অসহায় করে দেবে।
মনে রাখবেন:
জান্নাত খুঁজতে দলের দরজায় নয়, নিজের ঘরের দরজায় ফিরে যান—সেখানে মা-বাবার সেবাতেই জান্নাত লুকিয়ে আছে।

0 Comments