Header Ads Widget

Responsive Advertisement

নীলফামারী কচুকাটা ইউনিয়নের আজিকিনের মোড় থেকে অটো চালককে অজ্ঞান করে অটো নিয়ে যায়।

প্রকাশিত:মঙ্গলবার,২৩ সেপ্টেম্বর ২০২৫।

জেলা প্রতিনিধি: শাহ্‌ মোঃ ফজলেরাব্বী পল্লব। 

নীলফামারীর কচুকাটা ইউনিয়নের আজিকিনের মোড়ে ঘটে যায় চাঞ্চল্যকর একটি ঘটনা। গতকাল রাতে আনুমানিক ১০টার দিকে নীলফামারী টু জলঢাকা সড়কে যাত্রীবাহী এক অটোরিকশা চালককে অজ্ঞান করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, পথচারীরা সন্দেহজনক অবস্থায় অটোরিকশাটিকে ফেলে রাখা দেখতে পান। পরে খোঁজ নিয়ে জানা যায়, চালককে অচেতন করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের ঘটনা বেড়ে যাওয়ায় রাস্তায় রাতে যাতায়াত নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
পুলিশ জানায়, চালককে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তারা।

Post a Comment

0 Comments