স্টাফ রিপোর্টার:
ইসলামী বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিমের সাম্প্রতিক বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ১৯৭১ সালের একাত্তর প্রজন্মকে ‘নিকৃষ্টতম প্রজন্ম’ বলে মন্তব্য করতে শোনা যায়।
![]() |
ভিডিওতে তিনি বলেন,
“একাত্তর প্রজন্মের মতো খারাপ প্রজন্ম বাংলাদেশের ইতিহাসে ছিল না। এরা মিথ্যুক প্রজন্ম—নেতা মিথ্যুক, কর্মী মিথ্যুক, সমর্থক মিথ্যুক। এদের যুদ্ধ মিথ্যা, স্বাধীনতা মিথ্যা, সবকিছুই মিথ্যা।”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনায় ফেটে পড়েন নেটিজেনরা। অনেকেই এটিকে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর এবং ইতিহাস বিকৃতি বলে উল্লেখ করছেন। অনেকে বক্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন।
এদিকে, ভিডিওটি নিয়ে নানামুখী আলোচনা চললেও কাজী ইব্রাহিম নিজে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি।
মুক্তিযুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন, একাত্তর প্রজন্ম দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, তাই একটি প্রজন্মকে ‘নিকৃষ্টতম’ আখ্যা দেওয়ার মধ্য দিয়ে ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।
.jpg)
0 Comments