Header Ads Widget

Responsive Advertisement

জাতীয় ছাত্রসমাজ নীলফামারী জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জাতীয় ছাত্রসমাজ নীলফামারী জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় নীলফামারী জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মো. রশিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টি নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব এ. কে. এম. সাজ্জাদ পারভেজ।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রসমাজ নীলফামারী জেলা শাখার আহ্বায়ক জনাব মো. মামুনুর রশিদ, এবং সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রসমাজ শাখার সদস্য সচিব জনাব মো. রাকিব ইসলাম।


সভায় জেলা ছাত্রসমাজের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে আগত বহু কর্মী-সমর্থক অংশ নেন। বক্তারা নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।


সভায় ছাত্রসমাজের নেতারা বলেন, শিক্ষা, শান্তি ও অগ্রগতির মন্ত্র নিয়ে জাতীয় ছাত্রসমাজ সবসময় ছাত্র অধিকার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনকে আরও গতিশীল ও কর্মমুখী করা হবে।


পরিচিতি সভা শেষে এক মনোজ্ঞ আলোচনা পর্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়

Post a Comment

0 Comments